আবনা : সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, এ হামলার মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে।
ইরানের এ মন্ত্রী বলেন, সিরিয়ায় সামরিক অভিযানের অজুহাতে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের একটা ক্ষেত্র তৈরি করতে চায় আমেরিকা। এ হামলা গ্রহণযোগ্য নয় বলেও তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দেন।
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, তেহরান মনে করে দামেস্ক সরকারের অনুরোধ ছাড়া সিরিয়ার ভূখণ্ডে কোনো ধরনের সামরিক হামলা যুক্তিযুক্ত হতে পারে না; এটা গ্রহণযোগ্যও নয়। তিনি বলেন, ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ওপর জোর দেয় এবং তা হতে হবে প্রত্যেক জাতির অধিকার ও আন্তর্জাতিক রীতিনীতি অক্ষুণ্ন রেখে।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই হলিউড স্টাইলের কোনো অভিযান হওয়া উচিত নয়। ইরান মনে করে, আমেরিকার অতীত নীতির কারণেই আজ সন্ত্রাসবাদ চরম আকার ধারণ করেছে।#
২৪ সেপ্টেম্বর ২০১৪ - ০৭:২৭
News ID: 639833
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিমান হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।